প্রতি ক্ষণে, প্রতি পদে ঈদে থাকি নিরাপদে

১৩ মে, ২০২১ ১৪:০১  
সিয়াম -কিয়াম, তাসবিহ -তারাবিহ, যাকাত -ফিতরা; মাস্ক, স্যানিটাইজার, শপিং,জুমিং, শারীরিক দূরত্ব - এসব মিলিয়েই অতিক্রান্ত হলো এবারের রমাদান, ভিন্ন মাত্রায়, এক ভিন্ন রমাদান। বৈশ্বিক করোনা মহামারীর প্রেক্ষাপটে, আশা- নিরাশা, জীবন-মৃত্যু, আর হাসি-কান্নার এক বিচিত্র পরিবেশে, বিরূপ প্রতিবেশে এক ফালি ঈদের চাঁদের হাসি আমাদের মনে করিয়ে দেয় - বেঁচে আছি , ভালো আছি। একদিন এক সুবর্ণ ভোরে, পাখিসব কলরব করে মুখরিত করে দেবে আমাদের সবুজ পৃথিবী - করোনামুক্ত সে পৃথিবীতে আবার আমরা বুঝতে শিখবো  কতটা মূল্য দিয়ে প্রকৃতি অক্সিজেনের বাধাহীন যোগান দিয়ে চলেছে। আমরা আর ধ্বংস করবোনা বনভূমি, নেহায়েত কয়লার দামে - অহেতুক উর্দ্ধশ্বাসে না ছুটে, অন্তর্জালে যুক্ত থাকবো অন্তরে অন্তরে। ঈদ মুবারক